যুদ্ধাপরাধ: জামিন বাতিল জোবায়ের মনিরের

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনের শর্ত ভঙ্গ করায় সুনামগঞ্জের শাল্লার জোবায়ের মনিরের জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জামিন নেয়ার পর শর্ত ভঙ্গ করে সুনামগঞ্জে নৌবিহারে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন- এমন অভিযোগে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জেয়াদ আল মালুমের আবেদনের শুনানি নিয়ে রোববার এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে অসুস্থতা দেখিয়ে আদালত থেকে জামিন নিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জোবায়ের মনির। কিন্তু জামিনের শর্ত ভেঙে গোপনে নিজ এলাকায় নৌবিহারে যান। তাই তার জামিন বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

জানা গেছে, জোবায়ের ঈদের আগের দিন গ্রামের বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুরে গিয়ে পশু কোরবানিতে অংশ নেন। পরে লোকজন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে সোমবার ঢাকায় ফিরেন। এ ঘটনায় মামলার বাদী, সাক্ষী ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আতঙ্কে আছেন। এলাকায় একক প্রভাবশালী হিসেবে এখনও প্রতিষ্ঠিত জোবায়ের মনিরের পরিবার। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সবসময়ই তটস্থ থাকেন।

পেরুয়া গ্রামের মুক্তিযোদ্ধা রজনী দাসের দায়েরকৃত মামলায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর জোবায়ের মনির, জাকির হোসেন, তোতা মিয়া টেইলার, সিদ্দিকুর রহমান, আবদুল জলিল, আবদুর রশিদসহ অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। ২০১৯ সালের ১৭ জুন তদন্ত সংস্থা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জোবায়ের মনিরসহ ১১ জন জড়িত বলে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। গত ফেব্রুয়ারিতে আদালতকে অসুস্থতার তথ্য দিয়ে জোবায়ের মনির জামিন মঞ্জুর করিয়ে নেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ