খুনিকে সরাসরি একটি প্রশ্ন করতে চান হামলায় বেঁচে যাওয়া ৬ বছরের শিশু

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টকে সরাসরি একটি প্রশ্ন করতে চান হামলার শিকার ৬ বছর বয়সী এক শিশু। আদালতের উপস্থিতিতে ট্যারেন্টকে জিজ্ঞাসা করতে চান কেন এই হামলা তিনি চালিয়েছিলেন। এদিকে, চলতি মাসেই ট্যারেন্টের সাজা ঘোষণা হতে পারে। খবর ডেইলি মেইল।

জানা যায়, নিউজিল্যান্ডে ২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজের সময় ভয়াবহ হামলায় ৫১ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় আহত হয় আরও অনেকে। পরে দোষ স্বীকার করে হামলাকারী ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট।

হামলার শিকার সবচেয়ে ছোট ব্যক্তি ওই শিশু। মস্তিষ্কে ভয়ঙ্কর আঘাত পায় সে। হামলার সময় তার বয়স ছিল ৪ বছর।

তার বাবা জানান, অনেকটা সুস্থ হয়ে উঠেছে সে এবং আস্তে আস্তে তার স্মৃতি ফিরতে শুরু করেছে। তিনি বলেন, ‘মেয়ে আমাকে প্রশ্ন করছে, কেন আমি হামলার শিকার হয়েছিলাম? আর একই প্রশ্ন সে আদালতে করতে চায়। তিনমাস হাসপাতালের বিছানাই কাটিয়েছে শিশুটি বলছিলেন তার বাবা।

তবে এই ছোট শিশু তার পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক। তার বাবা বলেছেন যে তিনি তার বাচ্চার সুস্থতার জন্যই আদালতে ওই বন্দুকধারী মুখোমুখি দাঁড়াতে চান। তার উপর কি প্রভাব পড়ে তা দেখতে চান।

এ বিষয়ে মনোবিজ্ঞানী সারা চাটউইন বলেছিলেন, যে শিশুরা সাধারণত আদালতে কথা বলতে না পারলেও ভুক্তভোগীদের জন্য প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। এতে করে শিশুটির ক্ষোভও কিছু অংশে কমতে পারে।

বিচারক জানিয়েছেন, ব্রেন্টনের সাজা ঘোষণার জন্য এরই মধ্যে তিনটি দিন নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজন পড়লে আরও বেশি সময় ধরে এর শুনানি চলতে পারে। ট্যারেন্টের মামলার রায় আগেই ঘোষণা করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংকটের কারণে দেরি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ