চীনে আরেক ভয়ংকর রোগে মৃত্যু, পুরো গ্রাম লকডাউন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার চীনে আরেক ভয়াবহ রোগে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে। রোগটির নাম বিউবোনিক প্লেগ।

বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সুজি জিনকান গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগও এ খবর নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগেই ধরা পড়ে ওই ব্যক্তি বিউবোনিক প্লেগে আক্রান্ত। বিষয়টি জানার পরপরই সংক্রমণ ঠেকাতে পুরো গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।

এদিকে মৃত ব্যক্তির বাড়ি ছাড়াও চারপাশে জীবাণুমুক্ত করার কথা বলেছে চীন সরকার। মৃতের পরিবারের ৯ জন সদস্যকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। গত কয়েক দিনে ওই পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও খোঁজ চলছে।

তবে এখন পর্যন্ত ওই গ্রামে আর কারো বিউবোনিক প্লেগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই পরিবারের ৯ সদস্য ছাডাও এর মধ্যে বেশ কয়েকজনের পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। তার পর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ