,

ব্রাহ্মণবাড়িয়ায় খামারের ঘর নিয়ে সংঘর্ষে আহত ৪০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

গরুর খামারের জন্য ঘর তৈরিকে কেন্দ্র করে শনিবার (০৮ আগস্ট) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মণিপুর বন্দরবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় উভয়পক্ষের ২৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পত্তন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সেলিম মিয়ার সঙ্গে একই ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে লিলু মিয়া ও গনু মিয়ার ছেলে সোহেল মিয়ার বিরোধ চলে আসছে। সম্প্রতি লিলু মণিপুর গ্রামের দুলি বাড়ি সংলগ্ন সড়কের পাশে গরুর খামারের জন্য ঘর তৈরি করতে গেলে ইউপি সদস্য সেলিম বাধা দেন।

এ নিয়ে সেলিমের সঙ্গে লিলু ও সোহেলের বাদানুবাদ হয়। দুপুরে সড়কের জায়গা দখল করে ঘর তৈরির বিষয়টি সরেজমিন তদন্তের জন্য উপজেলা ভূমি অফিস থেকে সার্ভেয়ার পাঠানো হয়। তদন্ত শেষে সার্ভেয়ার চলে যাওয়ার পর লিলু ও সোহেল তার দলবল নিয়ে মণিপুর বন্দরবাজারে সেলিমের সমর্থকদের কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন। এরপর উভয়পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

বিজয়নগর থানা পুলিশের ওসি (তদন্ত) প্রভাত চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ২৮ জনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি