,

ব্রাহ্মণবাড়িয়ার কল্লা শহীদ (র:) মাজার  কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা খড়মপুরে শাহ্পীর কল্লা শহীদ (র:) মাজারে এবার করোনার কারণে বার্ষিক ওরশ না করার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেছে মাজার কর্তৃপক্ষ। শনিবার দুপুরে মাজার অফিস প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন, কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছালেহ নেওয়াজ খাঁন খাদেম।
এসময় তিনি বলেন, প্রতি বছর ১০ই আগষ্ট হয়তে ১৬ই আগষ্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী হযরত শাহ্
ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ শাহ্পীর কল্লা শহীদ (র:) এর মাজার শরীফে বার্ষিক ওরশ পালিত হয়ে থাকে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের লোক সমাগম
ঘটে। তবে এবার করোনার কারণে তা বাতিল করা হচ্ছে। তিনি ওরশে অংশ গ্রহণের
উদ্দেশ্যে ভক্তদের মাজারে না আসার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। তবে মাজারের গিলাপ পরিবর্তনসহ অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার
মোঃ নূরে আলম ও আখাউড়া উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাশেম ভূইয়া প্রমুখ।
মাজারে যাতে দুরদুরান্ত থেকে কোনো দর্শনার্থী না আসতে পারে সে জন্য উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি