,

কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। আহত হয়েছেন অন্তত ১১২ জন। আহতদের কোঝিকোড় ও মালাপ্পুরাম জেলার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে সেটি।

এসময় বিমানটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, চার কেবিন ক্রু (প্রথমে পাঁচজন বলা হয়েছিল) এবং দু’জন পাইলটসহ মোট ১৯০ আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিমানের দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যেই রাজ্যটিতে ভূমিধসে অন্তত ১৫ জন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাতের মধ্যে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি।

ভারতের বেসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্তত ৩৫ ফুট নিচে পড়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে বিমানটিকে দুই টু্করো হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনায় পড়ার পরেও সৌভাগ্যবশত বিমানটিতে আগুন ধরেনি। নাহলে আরও বেশি প্রাণহানি হতে পারত। দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন হরদীপ সিং।সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা