,

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শনিবার ভোর ৫টার দিকে সাতটি ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে। বর্তমানে দুটি ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো।

এদিকে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ৩ ও ৪ নং ঘাটের অ্যাপ্রোচ সড়ক বিলীন হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তীব স্রোত ও ভাঙনের কারণে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুর্ঘটনা এড়াতে এ নৌ রুটে মাত্র তিনটি ছোট ফেরি চলাচল করে। শুক্রবার রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা