সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া ভাট ট্রলের মুখে

news-image

বিনোদন ডেস্ক : ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে পরিচালক মহেশ ভাটের ছবি সড়ক টু। তবে আগামী ২৮ আগস্ট ডিজনি প্লাস হটস্টারেই ডিজিটাল মুক্তি হচ্ছে সড়ক টু-র। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন পোস্টার শেয়ার করে মুক্তির দিন, তারিখ জানান আলিয়া ভাট। সড়ক টু-এর পোস্টার এবং মুক্তির তারিখ প্রকাশ্যে আসতেই আবারো সমালোচনার মুখে পড়তে হয় আলিয়া ভাটদের।

সড়ক টু-এ মুক্তির দিনক্ষণ জানানোর পর বিপাশা বসু, জোয়া আখতারদের মতো সেলেবদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান আলিয়া ভাট। কিন্তু ট্রোলিংয়ের আশঙ্কায় ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দেন আলিয়া। ইনস্টাগ্রামে আলিয়া কমেন্ট সেকশন খুঁজে না পাওয়ার পর, তাকে ঘিরে টুইটারে চলতে থাকে একের পর এক সমালোচনা।

কেউ বলতে শুরু করেন, আলিয়া যতই ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিন না কেন, তার সিনেমা কেউ দেখবে না। কেউ বলতে শুরু করেন, নতুন করে আলিয়াকে ট্রোল করা হোক। কেউ আবার আলিয়াকে সরাসরি বয়কটের ডাক দেন। যদিও সোশ্যাল মিডিয়ায় দেদার ট্রোলিংয়ের পরও এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি আলিয়া ভাট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী