,

বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৫৭

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে সমুদ্রবন্দর-ঘেঁষা এলাকায় স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জন হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়। তবে সরকারি সূত্র জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আলজাজিরা।

গত মঙ্গলবার সন্ধ্যার আগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শহরের প্রায় অর্ধেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরহারা হয়ে পড়েছেন তিন লাখের মতো মানুষ। ক্ষতি হয়েছে ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।

বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মানুষের খোঁজে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনার পর অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশটি আরও গভীর সংকটে পড়বে।

লেবানন সরকার জানিয়েছে, কী থেকে কীভাবে এই ভয়ানক বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী