সাধারণ নির্বাচনে রাজাপাকসের বড় বিজয়

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বড় বিজয় পেয়েছে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি)। আচ শুক্রবার নির্বাচনের ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্য মতে, দলটি ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি, আর তাদের জোট থেকে আরও পাচঁটি আসন জিতেছে।

মাহিন্দা রাজাপাকসেকে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন।

এদিকে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট হওয়ার পর বড় ভাই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি। নির্বাচনে বিশাল জয় পাওয়ায় ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মাহিন্দার কোনো বাধা নেই।

বিতর্কিত রাজাপাকসে পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। মাহিন্দা রাজাপাকসে এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।

করোনাভাইরাস থাকা সত্ত্বেও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশ নির্বাচন করেছে। ভাইরাসটির কারণে ইতিমধ্যে দুবার ভোট স্থগিত করা হয়েছিল শ্রীলঙ্কায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ