ঘরেই হালিমের মশলা তৈরি করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক : হালিম খেতে কে না পছন্দ করে! গরম একবাটি হালিম পেলে আর কিছুই দরকার হয় না অনেকের। হালিমের ঘ্রাণ এত সুন্দর কেন হয় বলুন তো? এর প্রধান কারণ হলো এতে ব্যবহার করা মশলা। তবে বাজার থেকে না কিনে পরিচিত কিছু মশলার ব্যবহারে ঘরেই তৈরি করতে পারেন হালিমের মশলা। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ:
দেড় চা চামচ আস্ত জিরা
৪ টি আস্ত এলাচ
৪ টি লবঙ্গ
৫/৬ টা শুকনা মরিচ
১ চা চামচ মেথি
দেড় চা চামচ মৌরি
১ টা জয়ত্রি
২ ইঞ্চি সমান ৩ টি দারুচিনি

প্রণালি:
সব শুকনা মশলা নিয়ে তাওয়ায় টেলে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করুণ বা পাটায় পিষে গুঁড়া করুন। টালার সময় লক্ষ রাখতে হবে যাতে বেশি টালা না হয়ে যায়। কারণ মশলাগুলো পুড়ে কালো হয়ে গেলে দেখতে ভালোলাগবে না, স্বাদও খারাপ হবে। গুঁড়া মশলা শুকনো বয়ামে সংরক্ষণ করুন। হালিম রান্নায় ব্যবহার করুন ঘরে তৈরি মশলা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ