শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের বাসা থেকে অফিস করার সুযোগ বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মন্ত্রণালয়গুলো যে রোস্টার সিস্টেমে কাজ করছিল, সেটিও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়। তাদের আগের মত অফিসে এসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করেছে। বাকিরাও অফিস আদেশ জারি করার প্রক্রিয়ায় রয়েছে।

এ নির্দেশনা কার্যকর করে বাণিজ্য মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত মঙ্গলবার (৪ আগস্ট) অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর রোস্টার সিস্টেমে দায়িত্ব পালন বাতিল করা হলো। অফিসে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করতে হবে।

এভাবে বেশ কিছু মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের আগের মত অফিসে এসে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ