,

আগামী সপ্তাহ থেকে দুই মাধ্যমেই চলবে উচ্চ আদালত

news-image

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি- দুই মাধ্যমেই চলবে উচ্চ আদালতের কার্যক্রম। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ফুলকোর্ট সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল তিনটা থেকে প্রায় তিন ঘণ্টা এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র জানায়, আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে এর আগে শারীরিক উপস্থিতিতে ২২ থেকে ২৩টি নিয়মিত বেঞ্চের পাশাপাশি কিছু ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি।

সভাসূত্র আরও জানায়, ভার্চুয়াল ফুলকোর্ট সভায় যুক্ত হওয়া বিচারপতিদের একটি অংশ শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। অন্যদিকে করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় শুধু ভার্চুয়াল মাধ্যমেই আদালত পরিচালনায় মত দেন যুক্ত হওয়া বিচারপতিদের আরেকটি অংশ। পরে শারীরিক উপস্থিতিতে নিয়মিত বেঞ্চ গঠনের পাশাপাশি ভার্চুয়াল বেঞ্চ রাখারও সিদ্ধান্ত হয় সভা থেকে। এছাড়া সভায় ২০২০ সালের বাকি অবকাশকালীন ছুটি কমানোর পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিচারপতি। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

এর আগে গত ২৬ জুলাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে নিয়মিত আদালত চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটিসহ সব আদালতের ডিসেম্বরের ছুটি বাতিলের দাবিও জানানো হয় ওই প্রস্তাবে।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত ২৫ মার্চ সবশেষ দেশের উচ্চ ও অধস্তন আদালতে নিয়মিত বিচারকাজ পরিচালনা করা হয়। পরদিন থেকে দেশের সব আদালতে বিচারকাজ বন্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে অবশ্য বিশেষ পরিস্থিতিতে আইন সংশোধন করে ১১ মে থেকে দেশে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করা হয়। তবে ভার্চুয়াল আদালতকে শুধুমাত্র জামিন ও জরুরি বিষয় শুনানির এখতিয়ার দেওয়া হয়েছিল। ফলে আইনজীবীসহ বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই নিয়মিত আদালতে বিচারকাজ চালুর দাবি জানানো হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হকও গত মাসের শুরুতে সংসদে নিয়মিত আদালতে বিচারকাজ শুরুর বিষয়ে তাগিদ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই থেকে সমকালে ভার্চুয়াল আদালতের সুবিধা-অসুবিধা নিয়ে ‘করোনাকালে বিচার বিভাগ’ শিরোনামে ৫ পর্বের প্রতিবেদনও প্রকাশিত হয়। এমন পরিস্থিতিতে ৩০ জুলাই রাতে অধস্তন আদালতে নিয়মিত বিচারকাজ চালুর ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি