বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮৩ রানেই গুড়িয়ে গেল কিউইরা

NZ Ausক্রীড়া ডেস্ক : ৫০ ওভারও খেলতে পারল না নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ান বোলারদের তাণ্ডবে ১৮৩ রানেই গুড়িয়ে গেল কিউইরা।বিরতির পর ১৮৪ রানের সহজ লক্ষ্য নিয়ে মাঠে নামবে অসিরা।দলীয় ১৫০ রান থেকে ১৭১ রানে পৌছাতে সাজঘরে ফিরেছেন গ্র্যান্ট ইলিয়ট (৮৩), ড্যানিয়েল ভেট্টোরি, রস টেলর, কোরি অ্যান্ডারসন ও লুক রনকি।এর আগে দলীয় ৩৯ রানে সাজঘরে ফিরেন কেন উইলিয়ামসন। ৩৩ বলে ১২ রান করে মিচেল জনসনের বলে সাজঘরে ফিরেছেন এই কিউই।

এক ওভার আগেই ফিরেন মার্টিন গাপটিল। এবারের আসরে অপরাজিত থেকে দুই শ'র বেশি রানের মালিক এই কিউই বিদায় হয়েছেন মাত্র ১৫ রানে। ১১.২ ওভারে ম্যাক্সওয়েল বোল্ড করেন তাকে। শুরুতেই শূন্য হাতে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে মিচেল স্টার্কের বলে শূন্যতে ফিরেছেন এই কিউই।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্নে বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হয়।

ফাইনালের জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কেউ দলে পরিবর্তন আনেনি। অথ্যাৎ সেমিফাইনালে যে একাদশ দল ছিল তাদের নিয়েই মাঠে নেমেছে।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলছে নিউজিল্যান্ড। আর সেই সাথে এবারের বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি দলটি। দলে তাই এখন ব্যাপক আত্মবিশ্বাস।

অন্যদিকে অস্ট্রেলিয়ার আছে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড। দলটি খেলছেও নিজের দেশের মাটিতে অনেক সমর্থক নিয়ে।
আজ যে মাঠে ফাইনাল খেলা হবে সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এর আগে ২৬ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তার মধ্যে ২৪টি ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড :
ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

অস্ট্রেলিয়া :
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জোস হেজলেউড।