,

আমিরাতের আগুনে নিঃস্ব বহু বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকার মার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় যারা সব হারিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জন বাংলাদেশি প্রবাসী আছেন।

আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল দোকান মালিকদের এই দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে মোহাম্মদ আরিফ ইসলাম নামের ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের কথা বলা হয়েছে, যার একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

‘আমাদের সব শেষ হয়ে গেল। ১১ বছর ধরে এই দোকান দিয়ে আমাদের বড় পরিবার চলছিল,’ জানিয়ে আরিফ বলেন, ‘এখন কিছু থাকলো না।’

‘এই ব্যবসা আমার মা, ভাই, বোনসহ আরো অনেককে বাঁচিয়ে রেখেছিল। এখন আমাদের কী হবে।’

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আজমানের শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। সেখানে কয়েক জন বাংলাদেশির যেমন দোকান ছিল, তেমনি আরও অনেকে কাজ করতেন। এখন সবার আয়ের পথ বন্ধ হয়ে গেল।

৩৭ বছর বয়সী মোহাম্মদ হুসেইন একটি কার্পেটের দোকানে এক দশকের বেশি সময় ধরে কাজ করছিলেন। আগুন লাগার সময় মার্কেটের পাশে ছিলেন তিনি।

বাংলাদেশি এই প্রবাসী বলেন, ‘আমি ভীষণ হতাশ হয়ে পড়েছি। এখানে আমরা প্রায় ৬০০ মানুষ কাজ করি। করোনার কারণে ঠিকমতো পারিশ্রমিক পাইনি। এখন তো চাকরিটাই চলে গেল।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা