বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রফি দিচ্ছেন না মুস্তফা কামাল

lotas kamalক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট হোক আর ফুটবল, বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাধারণত সংগঠনের সভাপতি। ফিফা এবং আইসিসির ক্ষেত্রে এটা অনেকটা নিয়মের মতোই। তবে ক্রিকেট বিশ্বকাপে এ নিয়মটি থাকছে না। আজ মেলবোর্নে বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ট্রফি তুলে দিচ্ছেন না বলে জানা গেছে। গতকাল মেলবোর্নে একটি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আজ বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তবে পুরস্কার বিতরণী মঞ্চে সভাপতি মুস্তফা কামাল উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করায় সভাপতি মুস্তফা কামালকে ট্রফি দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। যদিও এ বিষয়ে আইসিসি এবং মুস্তফা কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এরই মধ্যে মুস্তফা কামালের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তিনি বলেছেন, সভাপতির এমন মন্তব্য সত্যিই দুঃখজনক। আর তার কোনো ক্ষোভ বা প্রশ্ন থাকলে তিনি সেটা আইসিসির সভায় তুলতে পারতেন। এদিকে গতকাল রাতেই মেলবোর্ন পৌছে গেছেন চেয়ারম্যান শ্রীনিবাসন। মুস্তফা কামাল আইসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার আগেই সংস্থার সংবিধান সংশোধন পরিবর্তন করা হয়। সভাপতির পদটি আলঙ্কারিক হিসেবে রেখে সব ক্ষমতা তুলে দেওয়া চেয়ারম্যানের হাতে। তবে প্রথম চেয়ারম্যান শ্রীনিবাসনকে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ কারণে ক'দিন আগে বিসিসিআই সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা