,

শিমুলিয়ার ৪নং ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকায় আবারও পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ৪নং ফেরি ঘাট।

বুধবার রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪নং ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে ভাঙন অব্যাহত রয়েছে। এ নিয়ে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে শিমুলিয়ার ৪টি ফেরিঘাটের মধ্যে ২টি ঘাট বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই ভেঙে যায় ৩নং রো রো ফেরিঘাটটি।

বিআউডাব্লউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪নং ফেরিঘাটটিসহ এপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ ফুট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে।

এদিকে শিমুলিয়া ঘাট হতে সকাল ৭টায় সর্বশেষ ফেরিটি কাঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ফেরিসহ সকল নৌযান বন্ধ রয়েছে। বর্তমানে পদ্মার ভাঙন ২নং ভিআইপি ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি যানবাহন।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান