শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। খবর ইউএনবির

অবশ্য পরীক্ষার ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রমেশ চন্দ্র সেন। বৃহস্পতিবার সকালে তিনি জানান, তার কোনো শ্বাসকষ্ট বা জ্বর নেই। তিনি সুস্থ বোধ করছেন। পরীক্ষার ফলাফল নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি আজ আবার পরীক্ষার জন্য নমুনা দিনাজপুর পাঠাবেন। তার মনোবল অটুট রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ৩ আগস্ট সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর পাঠানো হয়েছিল।

তিনি আরও জানান, সংসদ সদস্য বুধবার সন্ধ্যা থেকে হোম আইসোলেশনে রয়েছেন এবং তিনি ভালো আছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ