ভারতে কোভিড-১৯ হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু

news-image

ভারতের গুজরাটে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ রোগীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।আহমেদাবাদের নাভরাংপুর এলাকার শ্রেই হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮টি ফায়ার ইঞ্জিন ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়।তিন নারীসহ ৮ নিহতের সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আগুন লাগার সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। যে ৮ রোগীর মৃত্যু হয়েছে তারা বাদে বাকিদের উদ্ধার করে সর্দার বল্লবভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।“আহমেদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় কষ্ট লাগছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরিস্থিতি নিয়ে গুজরাটের মুথ্যমন্ত্রী ও আহমেদাবাদের মেয়রের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে,” টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে থাকা দমকল কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে; হাসপাতালটির বাইরে দেখা গেছে রোগীদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়।

প্রাথমিকভাবে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ভারতের যে ১০টি রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে, গুজরাট তার অন্যতম। রাজ্যটিতে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের প্রায় ৪৮ হাজারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৯৯ জনের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ