,

ফেন্সিডিলসহ আটক রংপুরের ছাত্রলীগ নেতা সনি বহিস্কার

news-image

রংপুর ব্যুরো : লালমনিরহাটে ডিবি পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটককৃত রংপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা সনিকে সকল পদ থেকে সাময়িক বহিস্কার করেছে রংপুর জেলা ছাত্রলীগ।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

তিনি জানান, সংগঠনের নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় সোহেল রানা সনিকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের অভিযানে লালমনিরহাটের খুনিয়াগাছ ইউপি এলাকা থেকে রংপুর জেলা ছাত্রলীগের আইন সম্পাদক সোহেল রানা সনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকসহ এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি