শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলুনের ‘ম্যাসাজে’ হতে পারে মৃত্যু!

news-image

অনলাইন ডেস্ক : সেলুনে চুল কাটার পর আমরা অনেকেই মাথা, ঘাড় ম্যাসাজ করিয়ে থাকি। এটা অধিকাংশ লোকের কাছেই খুবই আরামদায়ক। ম্যাসাজ মানুষের শরীরের জন্য উপকারী এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভুল ম্যাসাজে হতে পারে আপনার দীর্ঘ যন্ত্রণার কারণ। এমনকি ভুল ম্যাসেজে ঘটতে পারে মৃত্যুর মত ঘটনাও।

নাপিত যখন ম্যাসাজ করেন তখন আমরা বেশ আরাম অনুভব করে থাকি। কিন্তু আমাদের এটা জানাও দরকার এই ম্যাসাজ আমাদের দীর্ঘ যন্ত্রণা বা মৃত্যুর কারণ হতে পারে। এসব ম্যাসাজের ক্ষেত্রে মোটেও নাপিতের উপর ভরসা করা ঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

চিকিত্‍‌সকরা বলছেন, ‘ভারতে ছোট ছোট সেলুনগুলিতে এই ম্যাসাজের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।’

শুধু তিই নয় পিঠ ম্যাসাজের সময় হার্ট ফেইলের মতো ঘটেছে অনেক ঘটনা। ঘাড়ে পিঠে ভুল ম্যাসাজের ফলে অনেকের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে পড়েছেন চরম ঝুঁকিতে। ঘাড়ের রগের ক্ষতির কারণ হিসেবেও ম্যাসাজকেই দায়ী করা হয়।

আর এ কারণে আপনাকে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদী ব্যথায়। এসব ভুল ম্যাসাজের কারণে ঘাড় মচকে প্যারালাইজড ঘটনা ঘটতে পারে যে কোনো সময়ই।

ঘাড়, শরীর ম্যাসাজ করলে শরীরের মুভমেন্ট ভালো হয়। কিন্তু আমরা জানি না অনেক নাপিতের ভুল ম্যাসাজের কারণে কতজনের জীবন হুমকির মুখে পড়ে। বরং এসব ভুল ম্যাসাজ না করে নিয়মিত সঠিকভাবে ব্যায়াম করা উচিৎ। শরীরের প্রতিটি অঙ্গের জন্যই রয়েছে নির্দিষ্ট ব্যায়াম। তাই অল্পকিছুক্ষণ আরামের কথা ভেবে ভুল ম্যাসাজ করিয়ে, জীবনকে হুমকির মুখে ফেলা ঠিক হবে না।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ