বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের ৪ ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে ৪ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তারা হলেন- বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ১১ ফুটবলারের সঙ্গে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২০ জনের করোনা পরীক্ষা করানো হয়। যাদের মধ্যে ৩ জনের ফল পজিটিভ আসে। তারা সবাই ফুটবলার।

পুলিশ এফসির নাজমুল ও বাবলু এবং উত্তর বারিধারার সুমন রেজা- এই তিনজনই জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার ডাক পেয়েছিলেন। বাফুফের ব্যবস্থাপনা করানো পরীক্ষায় তাদের ফল পজিটিভ আসে।

আর বসুন্ধরা কিংসের বিশ্বনাথ দুদিন আগে নিজস্ব ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করিয়েছিলেন। যার ফল পজিটিভ আসায় এদিন তিনি বাফুফেতে রিপোর্ট করেননি।

প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলারদের মধ্যে ৩১ জনের তিন ধাপে বুধবার থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা। প্রথম দিন ১২ ফুটবলারের যোগ দেওয়ার কথা থাকলেও বিশ্বনাথ করোনা আক্রান্ত হওয়ায় যোগ দেননি। বাকি ১১জন বাফুফেতে রিপোর্ট করেন।

বৃহস্পতিবার ১২ জন ও শুক্রবার আরো ৭ জন ফুটবলার বাফুফেতে রিপোর্ট করবেন। তাদেরও করোনা পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ এলেই কেবল গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি পাবেন তারা।

নিয়ম অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় একবার করোনা পরীক্ষা করিয়ে বাফুফেতে রিপোর্ট করতে হবে ফুটবলারদের। এরপর বাফুফের ব্যবস্থাপনায় হবে আরেকবার পরীক্ষা। প্রথম দিন মোট ৪ ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় সংখ্যাটা আরো বাড়ে কিনা সেই শঙ্কা থাকছেই। কারণ অর্ধেকের বেশি ফুটবলারেরই এখনো পরীক্ষা করা বাকি।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা