শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ নিয়ে বলিউডে শোক

news-image

বিনোদন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুত মঙ্গলবার বিকট বিস্ফোরণে কেঁপে উঠে মঙ্গলবার। এ ঘটনায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ভয়াবহ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকা। টুইটারে শেয়ার করেছেন বার্তা।

প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, এটা ভীতিকর। একদম ধ্বংসাত্মক। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার ভালোবাসা ও প্রার্থনা।

স্বরা ভাস্করের মতে, এ ধরনের ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা কল্পনাও করা যায় না।

দুঃখ প্রকাশ করেছেন ফারহান আখতার, ভূমি পেডনেকর, রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর, লিসা রে, নেহা ধুপিয়া, গায়ক হানি সিং, সেলিনা জেটলিসহ অনেকে। তারা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন বলে জানান।

টুইট বার্তায় বলিউডের নবাগত অভিনেত্রী রাকুল প্রিত সিং লেখেন, এটা হৃদয়বিদারক! কেন? ২০২০ সালে যথেষ্ট হয়েছে।

মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবাননের শহরটি কেঁপে উঠে। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

শহরের প্রাণকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ১৫০ মাইল দূরের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার তিনদিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পাশাপাশি দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন।

বৈরুতের বন্দরের একটি রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে লেবানন কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী হাসান দিয়াব প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে মন্তব্য করেন, গুদামটিতে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল মঙ্গলবার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ