,

সিনহার মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মর্মাহত : সেনাপ্রধান

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার (০৫ আগস্ট) বিকেলে কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সিনহার মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মর্মাহত। তদন্ত কমিটির ওপর সেনাবাহিনী ও পুলিশের আস্থা আছে। তারা যাদের দোষী সাব্যস্ত করবে, তাদের বিচারের মুখোমুখী করতে হবে। এতে দুই বাহিনীর সম্পর্কে প্রভাব পড়বে না। এ ঘটনার দায় ব্যক্তির। কোনো প্রতিষ্ঠানের নয়।

এ দিন ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার যান সেনাপ্রধান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় ব্রিফ করেন।

এর আগে বুধবার অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় টেকনাফের আদালতে হত্যা মামলা করেছে পরিবার। ঘটনার দিন উপস্থিত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসসহ নয় পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাশেদের বোন শারমিন।

মামলাটি আমলে নিয়ে বিচারক তামান্না ফারাহ টেকনাফ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মামলার তদন্তভার দেওয়া হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের হাতে।

গত শুক্রবার টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছেন তারা। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা