টানা ৬ দিন বন্ধের পর আখাউড়া স্হলবন্দর কার্যক্রম চালু
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : টানা ছয়দিন বন্ধ থাকার পর বুধবার (৫ আগস্ট) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সিনিয়র ব্যবসায়ী আব্বাস ভূঁইয়া জানান, সকালে সিমেন্টবোঝাই ট্রাক প্রবেশের মাধ্যমে বন্দরে কার্যক্রম শুরু হয়। পরে ভোজ্য তেলসহ অন্যান্য পণ্য ভারতে প্রবেশ করে।
উল্লেখ্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় রপ্তানিকারক আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের সিদ্ধান্তে ছয়দিনের ছুটি ছিল।











