,

লেবাননে তিন দিনের রাষ্ট্রীয় শোক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত ও চার হাজারেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পরে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে।

এদিকে, বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। তাছাড়া দেশটিতে চিকিৎসা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে কাতার, ইরাক ও কুয়েত।

লেবাননের সংবাদমাধ্যম ‘দ্যা৯৬১’ এর এক প্রতিবেদনে ৩ রাষ্ট্রীয় শোকের বিষয়টি জানানো হয়। বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে লেবানন- এমন শিরোনামে তারা সংবাদ প্রকাশ করেছে।

লেবাননের সংবাদ সংস্থা এনএনএ নিউজ এজেন্সি বলছে, বুধবার বৈরুতে ৫০০ শয্যাবিশিষ্ট দুটি ফিল্ড হাসপাতাল পাঠাবে কাতার।

এনএনএ’র আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই সঙ্কটে সহায়তা করতে একটি ফিল্ড হাসপাতাল এবং তেল পাঠাবে ইরাক।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল ওনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। লেবাননের পাশে থাকার এবং মেডিকেল সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

তাছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমাদ আল জাবের আল-সাবাহ লেবাননে জরুরি মেডিকেল সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত শহর। বিস্ফোরণ অনুভূত হয়েছে দেড়শো কিলোমিটার দূর পর্যন্ত। প্রথম দিকে বিষয়টিকে ভূমিকম্প ভেবেছিল সেন্ট্রাল বৈরুতের বাসিন্দারা।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন, বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটেছে।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই বিস্ফোরণকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা