রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো আয়ারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দুই ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের অপেক্ষায় থাকা আয়ারল্যান্ড পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে। বৃথা গেছে দলের বিপদে ইংলিশ অধিনায়ক এউইন মরগানের সেঞ্চুরি। ৯ বছরের বেশি সময় পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল আইরিশরা। প্রথম দুই ম্যাচে জেতা ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি আর রেকর্ড গড়া জুটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা। ১ বল বাকি থাকতে ইংল্যান্ডের ৩২৮ রান ছাড়িয়ে গড়েছে রেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডেতে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ৩২৭ রানের, সেটাও এই ইংল্যান্ডের বিপক্ষেই। ২০১১ সালের বিশ্বকাপে সেই রেকর্ড গড়েছিলেন আইরিশরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় পঞ্চাশের আগেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। চারে নেমে দলের হাল ধরেন অধিনায়ক মর্গান। টম ব্যান্টন ও ডেভিড হুইলিরা দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। ৮৪ বলে ১৫টি চার ৪টি ছক্কার সাহায্যে ১০৬ রান করে ফেরেন মর্গান। ব্যান্টন ৫০ বলে ৫৮ ও হুইলি ৪২ বলে ৫১ রান করেন। এক বল বাকি থাকতে ৩২৮ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। আরেক ওপেনার গ্যারেথ ডেলানি ১২ রানে ফিরলে তিন নম্বরে নামেন বালবার্নি। এই দুজনের সঙ্গে পেরে উঠেনি ইংলিশ বোলাররা। দলীয় ২৬৪ রানে স্টার্লিং যখন রান আউট হয়ে ফেরেন আয়ারল্যান্ড তখন জয়ের অনেকটা কাছাকাছি। দ্বিতীয় উইকেটে আয়ারল্যান্ডের পক্ষে রেকর্ড ২১৪ রান তোলেন স্টার্লিং-বালবার্নি। আয়ারল্যান্ডের পক্ষে যে কোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।

রান আউট হয়ে ফেরার আগে ১২৮ বলে ১৪২ রান করেছেন স্টার্লিং। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির ইনিংসটি ৬ ছক্কা ৯ চারে সাজিয়েছেন এই আইরিশ তারকা। বালবার্নি ১২ চারে ১১২ বলে ১১৩ রান করে আউটত হন। শেষ ৫ ওভারে ৪৪ রান লাগত আয়ারল্যান্ডের। এই কাজটুকু দারুণভাবে সেরেছেন হ্যারি টেক্টটর ও কেভিন ও’ব্রায়ান। ২৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেনে টেক্টর। ও’ব্রায়ান ১৫ বলে করেন ২১ রান।

আয়ারল্যান্ডের রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখা স্টার্লিং জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরার পুরস্কার জেতেন উইলি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ