শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমিত শাহকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অমিত শাহকে পাঠানো এক বার্তায় আসাদুজ্জামান বলেন ‘এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় মহামারি মোকাবিলার প্রচেষ্টায় নয়াদিল্লি থেকে যে সমর্থন পেয়েছেন তার জন্য ঢাকার প্রশংসার কথাও জানান।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে একসাথে আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এই বিপদকে পরাজিত করতে সক্ষম হব।’

মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, ভারতে কোভিড-১৯ মোকাবিলায় অমিত শাহের দক্ষ পরিচালনার প্রশংসা করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

কয়েকদিন আগে টুইটে অমিত শাহ বলেন, করোনার প্রাথমিক কিছু উপসর্গ থাকায় আমি পরীক্ষা করাই। তাতে করোনা পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি।

বিগত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ