,

সন্তানকে মুক্ত করতে কারাগার থেকে ৩৫ ফুট টানেল খুঁড়লেন মা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের একটি কারাগারে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্তানকে মুক্ত করতে ৩৫ ফুট গভীর টানেল খনন করেছেন এক মা। সন্তানকে বাঁচাতে ৫১ বছর বয়সী মা একাই এমন বড় টানেলটি তৈরি করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। যদিও কাজটি করে তিনি সফল হতে পারেননি। পুলিশের হাতে ধরা খেয়ে তিনি নিজেও কারাবন্দি রয়েছেন।

মেইল অনলাইন জানায়, ছেলেকে মুক্ত করতে ওই মা প্রথমে কারাগারের কাছে জাপোরিজিয়া অঞ্চলে একটি বাড়ি ভাড়া নেন। এরপর তিনি টানেল খনন করতে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন।

মানুষের মনোযোগ এড়াতে তিনি রাতের আঁধারে খনন কাজ করতেন। অল্প সময়ে তিনি ১০ ফুট টানেল খনন করতে সক্ষম হন। যার মাধ্যমে তিনি ছেলের কারাগারে প্রবেশের পথ সূচণা করেন। পরবর্তীতে তিনি কারাগারের দেয়ালের নিচ দিয়ে ৩৫ ফুট দীর্ঘ টানেল তৈরি করেন।

কেউ যেন তাকে চিনতে না পারে বা সবার থেকে নিজেকে সরিয়ে রাখতে দিনের বেলা তিনি ঘরেই থাকতেন। মূলত সূর্যাস্তের পর তিনি ঘর থেকে বের হতেন। নিজের স্কুটারে চেপে তিনি ঘটনাস্থলে পৌঁছাতেন এবং মাটি সরিয়ে নিতে একটি ছোট আকারের ইলেকট্রিক ট্রলি ব্যবহার করতেন। ধরা পড়ার আগে মাত্র তিন সপ্তাহে তিনি ৩ টন মাটি খনন করতে সক্ষম হন।

তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্তানের বিস্তারিত জানানো হয়নি। পুলিশ টানেল খননকারী মাকে গ্রেফতারের পর তার ভাড়া বাসায় তল্লাশি চালায়। এ সময় খনন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তিন মিটার গভীরতা পর্যন্ত খনন করতে তিনি কোনো ভেকু বা অন্য কিছু ব্যবহার করেননি।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও অনেকে সন্তানের প্রতি তার ত্যাগ ও কঠোর পরিশ্রমের প্রংশসা করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা