,

স্ত্রীসহ করোনায় আক্রান্ত রংপুর সিটি মেয়র

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি করপোরেশনের মেয়র, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা দুইজনই বর্তমানে নগরীর লালবাগ খামারমোড়স্থ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, গত শনিবার নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওই দিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রমেকের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা