,

৩৭০ ধারা বাতিলের এক বছর, কাশ্মীরে কারফিউ জারি

news-image

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে সহিংসতা এড়াতে সেখানে কারফিউ জারি হয়েছে।

গত বছরের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়ার বিধান সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। এ ধারা বাতিলের এক বছর পূর্ণ হচ্ছে বুধবার। বর্ষপূর্তিতে সহিংসতা এড়াতে তাই মঙ্গল ও বুধবার কারফিউ জারি করা হয়েছে। খবর এনডিটিভির

শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছে, তাদের কাছে তথ্য আছে ৫ আগস্টকে কালো দিন হিসেবে পালনের পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী এবং কিছু পাকিস্তানি জঙ্গী সংগঠন। জনজীবন ও সম্পত্তি নষ্ট করার মতো সহিংস হামলার আশঙ্কা করা হচ্ছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই কারফিউ জারি করা হয়েছে।

তবে কারফিউ জারি থাকলেও জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা চলাচল করতে পারবে এবং জরুরি সেবা চালু থাকবে।

উল্লেখ্য, গত বছর কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার সময়ে ও সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পরে এই একই ধরনের কারফিউ জারি করা হয়েছিল। কয়েকশ রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছিল। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ অনেক নেতা এখনও গৃহবন্দী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা