,

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বরই

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে পরিকল্পনামাফিক ৩ নভেম্বরই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা। ট্রাম্পের নির্বাচন পেছানোর পরিকল্পনাও নাকচ করে দিয়েছেন তারা।

গতকাল রোববার হোয়াইট হাউসের উপদেষ্টা এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির এ তথ্য জানায়। ‘মেইল-ইন-ব্যালটস’ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় নির্বাচন পেছানোর কথা বলেছিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেছেন, ‘আমরা তিন নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করব এবং প্রেসিডেন্ট তাতে জয়ী হবেন।’ অবশ্য ট্রাম্পের উদ্বেগও বিবেচনায় রাখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মিডোস জানিয়েছেন, ডাকযোগে ভোট অবশ্যই সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পও ৩ নভেম্বর নির্বাচন চান।

এদিকে দেশটিতে ডাকযোগে ভোটিং ব্যবস্থা করা হচ্ছে, এতে আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। ফল ভুল এবং জালিয়াতি হতে পারে মন্তব্য করে তিনি নির্বাচন পেছানোর প্রস্তাব তোলেন। তবে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেন কংগ্রেসের ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা