,

নরেন দাসকে আমরা হারিয়ে যেতে দিব না : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাসকে আমরা হারিয়ে যেতে দিব না। তার আদর্শ, নীতি ও সততা আমাদের জীবিত রাখতে হবে। কারণ, তিনি ছিলেন একজন দক্ষ কর্মকর্তা এবং কাজের প্রতি নিষ্ঠাবান ও আন্তরিক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাস স্মরণে সোমবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ স্মরণ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, নরেন দাস আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ, নীতি ও সততা আমাদের জীবিত রাখতে হবে। কারণ তার কর্মময় আদর্শ কাজে লাগালে দেশের উপকারের পাশাপাশি তার যথার্থ মর্যাদাও প্রদান করা হবে। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

আনিসুল হক বলেন, নরেন দাসের আদর্শ ও আচরণ সত্যিই অনুকরণীয়। তিনি সবসময় মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহার করতেন। তিনি না থাকার যে শূন্যতা তা আমাদের ব্যথিত করা ছাড়াও কাজে শূন্যতা অনুভব করাবে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. মইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নরেন দাসের স্ত্রী মিতালি রানী দাস, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব উম্মে কুলসুম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব হাফিজ আহমেদ চৌধুরী ও মোহাম্মদ জাকির হোসেন প্রয়াতের স্মরণে আলোচনা এবং তার আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ড. মো. জাকেরুল আবেদীন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি