হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় করোনা আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে

news-image

রাজবাড়ী প্রতিনিধি : করোনায় আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সালমা চৌধুরী রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দার বাসিন্দা। তিনি রাজবাড়ী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে।

রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএমএ হান্নান জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরসহ করোনার নানা উপসর্গ থাকায় গত ২৮ জুলাই তিনি নমুনা দেন।

গত ১ আগস্ট শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে তিনি রাজবাড়ী সদর হাসপাতালের কভিড-১৯ ইউনিটে ভর্তি হন। তার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাচ্ছিল। শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ডা. হান্নান বলেন, এমপি সালমা চৌধুরী রুমার পরিবারের সদস্যরা দুপুরে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ