,

দৌলতদিয়া ফেরিঘাটে চাপ নেই

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঈদের ছুটি শেষে আজ থেকে খুলে গেছে সব অফিস-আদালত। তবে যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। যাত্রী নেই দৌলতদিয়া বাস টার্মিনাল ও লঞ্চঘাটেও।

সোমবার সকাল থেকে দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাটগুলোতে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে ফেরিগুলোকে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সরাসরি এসে ফেরিতে উঠছে। এখন যানবাহনের অপেক্ষায় থাকছে ফেরিগুলো।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদের তৃতীয় দিনেও যানবাহন বা যাত্রী কোনোটিরই চাপ নেই। তবে আগামীকাল থেকে চাপ বাড়তে পারে।

এছাড়া নদীতে তীব্র স্রোত থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছে মানুষ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের