ইরানে সরকারি হিসাবের চেয়ে ৩ গুণ বেশি মৃত্যু : বিবিসি

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সরকারি হিসাবে নভেল করোনাভাইরাসে যতো মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, তার চেয়ে তিনগুণ বেশি মানুষ দেশটিতে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির দাবি, তাদের পারসিয়ান সার্ভিস ইনভেস্টিগেশন এই তথ্য পেয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২০ জুলাই পর্যন্ত ১৪ হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে। বিবিসি জানতে পেরেছে, মন্ত্রণালয়ের হিসাবের বিপরীতে সরকারের নিজস্ব তথ্য বলছে, করোনা উপসর্গ নিয়ে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেটি প্রকাশ করা হয়নি।

সংক্রমিত মানুষের সংখ্যাও মন্ত্রণালয়ের হিসাবের তুলনায় দ্বিগুণ।

বিবিসির কাছে যে তালিকা এসেছে সেখানে দেখা গেছে ২২ জানুয়ারি প্রথম কোনো করোনা রোগীর মৃত্যু হয় দেশটিতে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় এর এক মাস পরে প্রথম করোনা রোগী পাওয়ার খবর দেয়।

বিবিসি এই তথ্য কোথা থেকে পেয়েছে, সেটি উল্লেখ করতে গিয়ে ‘বেনামি উৎসের’ কথা বলছে।

প্রতিবেদন থেকে বোঝা গেছে, একাধিক আঞ্চলিক প্রশাসক এই তথ্য সরবরাহ করে থাকতে পারেন। তালিকায় ইরানের প্রায় প্রতিটি হাসপাতালের নাম, সেখানে ভর্তি হওয়া রোগীদের সব তথ্য (নাম, বয়স, লিঙ্গ, উপসর্গ, তারিখ) ছিল।

সোর্স বিবিসিকে বলেছে, সত্য প্রকাশ করতে তারা এই তালিকা দিয়েছে।

তালিকা সরবরাহকারী ব্যক্তি/ব্যক্তিরা সরকারি কর্মকর্তা কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি। তবে যে মানুষদের মৃত্যুর কথা বলা হয়েছে তার সঙ্গে সংবাদমাধ্যমটির আগের কিছু তথ্যের মিল রয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাসের ভেতর তাদের দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ২ হাজার ৬০০ জনের বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ