শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৮০ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আর বেড়েছে। বার্তা সংস্থা এএফপি’র নিজস্ব হিসেব মতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডো মিটারের হিসেবেও আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়ানোর কথা বলা হয়েছে।

এএফপি’র হিসেব মতে আন্তর্জাতিক মান সময় রোববার রাত সাড়ে দশটার দিকে বিশ্বে কোট আক্রান্তের সংখ্যা ছাড়ায় ১ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৬৩ জন। তাতে বলা হয়েছে সংক্রমণ শনাক্তের হার উঠতির দিকে। মাত্র চার দিনে ১০ লাখের বেশি আক্রান্ত দেখেছে বিশ্ব।

আক্রান্তদের মধ্যে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৮৮ হাজার মানুষের।

বিশ্বের মোট আক্রান্তের অর্ধের বেশিই যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে অবস্থা সবচেয়ে ভয়াবহ যুক্তরাষ্ট্রের। বৈশ্বিক আক্রান্তে শীর্ষে থাকা দেশটিতে শনাক্তের সংখ্যা ৪৬ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে; এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষের।

আক্রান্ত-মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ২৭ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৪ হাজার মানুষের।

আক্রান্তে তৃতীয় দেশটি হলো ভারত, সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার মানুষের।

করোনা নিয়ে এএফপি’র এসব তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে, দেশগুলোর সরকারি কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা হিসেব থেকে।

তাতে বলা হয়েছে, অধিকাংশ দেশেই প্রকৃত অবস্থা আরও ভয়াবহ হয়ে থাকতে পারে। কেননা বেশির ভাগ দেশই কেবল যাদের লক্ষণ আছে এবং যাদের অবস্থা জটিল তাদেরও পরীক্ষা করে থাকে।

করোনার বৈশ্বিক হিসেব এএফপি ও জন্স হপকিন্সের তথ্য প্রায় একই। কিন্তু আক্রান্ত-মৃত্যু বেশি দেখানো হয়েছে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইটের উপাত্ত অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮২ লাখ ছাড়িয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ