শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সবশেষ চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। এই সময়ে দেশটিতে কভিড-১৯ রোগী পাওয়া গেছে সাড়ে ৪৭ হাজার। আর মৃত্যুর সংখ্যা নেমে এসেছে পাঁচশোর ঘরে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৪৭ হাজার ৫০৮ জনের শরীরে। আক্রান্তের এই সংখ্যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম।

চব্বিশ ঘণ্টার আগের পাঁচ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। এদিকে নতুন শনাক্তদের নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৬৫ হাজার।

সবশেষ একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫১৫ জনের, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩৪ জন। আক্রান্ত-মৃত্যুর তালিকায় বহু আগে থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটছে ফ্লোরিডায়। প্রায় প্রতিদিনই আক্রান্ত-মৃত্যুতে নতুন রেকর্ড গড়ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশটি। করোনার পাশাপাশি নতুন এক দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে ফ্লোরিডা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসিয়াস’। এর প্রভাবে সুনামিও সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের উপাত্ত অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮২ লাখ ছাড়িয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ