বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফএ কাপের শিরোপা আর্সেনালের

news-image

স্পোর্টস ডেস্ক : চেলসিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নিয়েছে আর্সেনাল। পাশাপাশি ইউরোপা লিগেও জায়গা করে নিয়েছে গার্নার্সরা।

শনিবার রাতে তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি।

২০১৭ সালে আর্সেনাল জিতেছিল ফাইনাল। ২০১৯ সালে জিতেছিল চেলসি। এবার অবশ্য আবার জিতলো আর্সেনাল। দশজন নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্লুজরা।

যদিও ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ২৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান পিয়েরে এমরিক আউবেমেয়াং। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে আর্সেনাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৭৩ মিনিটে চেলসির মাতেও কোভাসিস আর্সেনালের গ্রানিত শাকাকে কড়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

এরপর বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ গোলের জয়ে এফএ কাপের ১৪তম শিরোপা জয় নিশ্চিত হয় আর্সেনালের। নিশ্চিত হয় ইউরোপা লিগ।

এ নিয়ে ২৫তম বছরের মতো ইউরোপা লিগে জায়গা করে নিলো গার্নার্সরা।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা