,

বানভাসিদের দুর্ভোগ কমেনি

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সিংগাইর বাদে বাকি ৬টি উপজেলায় নদ-নদীর পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার লোক। পদ্মা, যমুনা, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে। তারপরও এসব অঞ্চলের বানভাসিদের দুর্ভোগ কমেনি।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যমুনা আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপকারী মো. ফারুক আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুলাই মাসের ২৭ তারিখ এ পয়েন্টে সর্বোচ্চ বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। তারপর থেকে এ পয়েন্টে পানি কমতে শুরু করেছে।

ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৯ জুলাই এ পয়েন্টে বিপৎসীমার সর্বোচ্চ ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

এছাড়া কালীগঙ্গা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৮ জুলাই এ পয়েন্টে সর্বোচ্চ বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ২৯ জুলাই থেকে এ পয়েন্টে পানি কমতে শুরু করে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, বন্যাকবলিদের মাঝে ৩৩০ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৫০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা