এক কোটি ১৩ লাখ মানুষ সুস্থ হয়ে ফিরলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন অজানা এই ভাইরাসে। এছাড়া দিনকে দিন মৃত্যুর সারিও লম্বা হচ্ছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (২ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ৪৩৩ জন। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ ১৩ হাজার ১৮৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৭১৮ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৬২ হাজার ৯০৩ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৭ লাখ ৮ হাজার ৮৭৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৬১৬ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন।

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৭ লাখ ৫১ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪০৩ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৪৫ হাজার ৪৪৩ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৮ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ