,

দুই সিটির মেয়র বর্জ্য অপসারণে চমক দেখানোর পথে

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর বর্জ্য অপসারণে রাজধানী ঢাকার বাসিন্দাদের চমক দেখাতে যাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। ঈদের আগে তারা ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর সব কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন। তারা বলেন, নগরবাসীর সহায়তা পেলে ২৪ ঘণ্টার নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্ভব।

প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে শনিবার দুপুর থেকেই সুপরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের কাজে নেমে পড়েন দুই সিটি করপোরেশনের ১৭ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী। একই সঙ্গে বর্জ্য অপসারণের কাজে ব্যবহৃত হচ্ছে সাড়ে সাতশর বেশি ছোট-বড় গাড়ি। ওয়ার্ড কমিশনারদের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ওয়ার্ডের আওতাধীন পাড়া-মহল্লার অলিগলি থেকে রাজপথ সর্বত্র চষে বেড়াচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ফলে বিকেলের মধ্যে বর্জ্য অপসারণে দৃশ্যমান চিত্র চোখে পড়ে।

জাগো নিউজের এ প্রতিবেদক সরেজমিন বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় অলিগলি থেকে রাজপথ, কোথাও কোরবানির পশুবর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়নি। সিটি করপোরেশনের এমন তড়িৎ কাজে সন্তুষ্ট নগরবাসী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তারা দুই মেয়রের ভূয়সী প্রশংসা করেন। বলেন, বিগত কয়েক বছর ধরে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণে দক্ষতার পরিচয় দিচ্ছেন। কিন্তু এবারের মতো এত দ্রুত তৎপরতা আগে দেখা যায়নি।

লালবাগের বাসিন্দা আজমত আলী বলেন, আজ পরিচ্ছন্নতাকর্মীদের অলিগলি চষে বেড়াতে দেখেছি। বর্জ্য অপসারণে সারাদিন তারা ব্যস্ত সময় পার করেছেন। অতীতে কখনও এত ছোট-বড় গাড়ি নিয়ে বর্জ্য অপসারণের চিত্র দেখিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা