সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নতুন উপলব্ধি জয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : ভক্ত-অনুরাগীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে জানান, মহামারী পরিস্থিতি আমাদের নতুন কিছু উপলব্ধির সুযোগ করে দিয়েছে।

নিজের ফেইসবুক পেজে জয়া বলেন, “মহামারীর বেদনাদায়ক সময়ে ঈদুল আজহা এসেছে। এটা আমাদের ত্যাগের প্রকৃত মূল্য অনুভব এবং হৃদয় থেকে কিছু দেওয়াকে উপলব্ধির সুযোগ করে দিয়েছে। ভালোবাসা হলো ত্যাগ, অন্যের জন্য আত্মদান। ঈদ মোবারক।”

করোনার কারণে প্রায় চার মাস অভিনয় থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ছবির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।

ইন্দ্রদীপ জানান, ‘অসতো মা সদগময়’র চিত্রনাট্য তার নিজস্ব হলেও বিন্যাসের ভার বর্তেছে পদ্মনাভ দাশগুপ্তের ওপর। ছবিতে মোট পাঁচটি চরিত্র।

মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিৎ দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। তবে পাঁচ নম্বর চরিত্রের সন্ধান চলছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী