,

তিন ভাইয়ের এক সঙ্গে ঈদ উদযাপন

news-image

নিউজ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের আরেক ভাই একসঙ্গে শনিবার উদযাপন করেছেন ঈদুল আজহা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বনানীর বাসায় তাকে দেখতে যান বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন এ কে আবদুল মুইজ সুজন।

পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এমদাদ হক শনিবার ফেইসবুকে তিন ভাইয়ের একসঙ্গে ঈদ উদযাপনের ছবি প্রকাশ করেন।

তিনি ফেইসবুকে জানান, ‘আলহামদুলিল্লাহ। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্যার সুস্থ আছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন স্যারসহ তারা তিন ভাই আজ, বনানীতে মুহিত স্যারের বাসায়।’

জানা গেছে, ঈদের নামাজ আদায়ের পর পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এবং তাদের আরেক ভাই আবদুল মুইজ সাবেক অর্থমন্ত্রীর বাসায় যান। সেখানে তারা বেশ কিছুক্ষণ সময় কাটান।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত আওয়াী লীগ সরকারের হয়ে দশটি বাজেট উপস্থাপন করেন তখনকার অর্থমন্ত্রী আবদুল মুহিত। নতুন মেয়াদের সরকার দায়িত্ব নেয়ার আগে তিনি অবসরে যান। তখন তার বয়স ছিল ৮৫ বছর।

নতুন মেয়াদের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান আবদুল মোমেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা