,

বাংলাদেশসহ ১৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশসহ মোট ১৬টি দেশ থেকে আরও একমাস (৩১ আগস্ট পর্যন্ত) ইতালিতে যাওয়া যাবে না। ইতালির ভ্রমণ ব্যবস্থাপনা বিষয়ক একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে নিউজ.এএম।

তালিকায় থাকা অন্য দেশগুলোর ভেতর রয়েছে আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক, মন্টিনেগ্রো, সার্বিয়া এবং কসোভো।

গত জুলাইতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ইতালিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি। বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, কয়েক জন বাংলাদেশি করোনা পজিটিভ অবস্থায় দেশটিতে প্রবেশ করেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এই দাবি উড়িয়ে দেয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইতালি যাওয়া ১ হাজার ৬০০ বাংলাদেশির কেউ করোনার ভুয়া সার্টিফিকেট ব্যবহার করেননি।

এরপর গত ১৬ জুলাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় ইতালিসহ ১২টি দেশে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা