সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনেই রংপুরের ছয় হাজার মসজিদে ঈদের জামাত

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সারাদেশের ন্যায় উত্তরের বিভাগীয় নগরী রংপুরের মসজিদে মসজিদে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রংপুরের আটটায় রংপুর কোর্ট মসজিদে ঈদের জামাত হয়। সেখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তরা অংশ নেন। এর পরেই রংপুর কেরামতিয়া জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মসজিদ, আশরাফিয়া জামে মসজিদ, কামাল কাছনা জামে মসজিদসহ নগরী ও জেলার প্রায় ৬ হাজার মসজিদে ঈদের নামাজ আদায় হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব মসজিদে ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রংপুরের ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয় সূত্র মতে, রংপুর মহানগরসহ জেলার আট উপজেলাতে ছোট-বড় মিলে ৫ হাজার ৯০টি তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এছাড়া বেশকিছু ওয়াক্তি মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত সবমিলে প্রায় ছয় হাজার মসজিদ এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এই উৎসবকে ঘিরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশন করার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী