,

ঈদের ছুটিতেও করোনা পরীক্ষা করা যাবে : স্বাস্থ্য মন্ত্রণালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতেও করা যাবে করোনাভাইরাসের পরীক্ষা। এছাড়া এখন থেকে সরকারি যেকোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা টেস্ট বন্ধ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যেকোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে কোভিড-১৯ পরীক্ষার জন্য দেশের সব পিসিআর ল্যাবরেটরি কার্যক্রম (নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা) অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমানে দেশে সরকারি বেসরকারি মিলিয়ে ৮২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে বিভিন্ন সরকারিভাবে ফি নির্ধারণ, দেশের বিভিন্ন জেলায় বন্যা, সুস্থতার নতুন সংজ্ঞাসহ নানা কারণে বর্তমানে করোনা পরীক্ষার হার কম। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে প্রতিদিনই জনগণের প্রতি যেকোনো লক্ষণ বা উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করতে আসার অনুরোধ করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ১১১ জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৭২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা