,

হাসিনাকে মোদীর ঈদ শুভেচ্ছা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনগণ ও সরকারকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রতিবশী দেশের সরকারপ্রধান।

বার্তায় মোদী বলেন, “কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইতে আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।

“আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে।”

স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো উপায়ে বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা করতে ভারত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, “ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি আমাদের দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।”

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।”

“এই শুভ উপলক্ষে আমি আপনার এবং সকল বাংলাদেশি ভাই-বোনদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি,” লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা