,

নাসিরনগরে ধরা পড়ল বিলুপ্তপ্রায় ‘রানি মাছ’

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাল থেকে প্রায় বিলুপ্ত প্রজাতির ‘রানি মাছ’ ধরা পড়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের নাসিরপুর গ্রাম-সংলগ্ন কুকুরিয়া খালে জেলেদের জালে বিলুপ্তপ্রায় এসব মাছ ধরা পড়ে।

রানি মাছের রং হলুদ। গায়ে কালো ডোরা কাটা। দেহ চ্যাপ্টা ও লম্বাটে। এই প্রজাতির মাছ ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। স্থানীয়ভাবে এই প্রজাতির মাছ বাংলা রানি মাছ, বউ মাছ বা গাঙ্গ রানি বলেও পরিচিত। বৈজ্ঞানিক নাম: Botia dario। বাংলাদেশে ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, এ প্রজাতির মাছ সংরক্ষিত।

এলাকাবাসী জানান, বিকেলে গ্রামের কুকুরিয়া খালে জাল পেতে মাছ ধরতে যান দুই জেলে লাল মোহন সরকার ও নীল মোহন সরকার। তাদের জালে ধরা পড়ে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া অনেকগুলো রানি মাছ। পরে, স্থানীয় একজন মাছগুলো কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম ও নাসিরনগর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলামের মোবাইলে এ বিষয়ে কথা বলতে ফোন করা হলেও তারা কেউই রিসিভ করেননি।

তবে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সামছু উদ্দিন বলেন, রানি প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। তবে তিতাস নদে এই প্রজাতির মাছ রয়েছে। মাঝেমধ্যে জেলেদের জালে এই মাছ ধরা পড়ার খবর তারা পান। বিলুপ্তির হাত থেকে রক্ষায় এই মাছ শিকার বন্ধ করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক