সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাটা মসলায় গরুর মাংস ভুনা’

news-image

কাটা মসলায় রান্না করা গরুর মাংস ভুনা খাওয়ার মজাই আলাদা। পোলাও বা সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই ভুনা। তাই দেরি না করে ঝটপট রান্না করে ফেলুন কাটা মসলায় গরুর মাংস ভুনা। বাসায় খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটি। চলুন তবে জেনে নেয়া যাক এটি তৈরির রেসিপিটি-

উপকরণ: গরুর মাংস এক কেজি, টক দই ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, শুকনো মরিচ কুচি ১০টি, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, জয়ফল গুঁড়া সামান্য, জয়ত্রী গুঁড়া সামান্য, তেল পরিমাণ মতো ও লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে মাংস ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে রাখুন। পানি পুরোপুরি ঝরে গেলে একটি বাটিতে নিন। এর মধ্যে টক দই দিয়ে মেরিনেটের জন্য ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার প্যানে তেল গরম করুন। এর মধ্যে মেরিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, হলুদ গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে এতে গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে নেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে বাটিতে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু কাটা মসলায় গরুর মাংস ভুনা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী